Sunday, March 1, 2026

‘রঘু ডাকাত’-এর ঝলকে উন্মাদনা, বাংলা ঘুরে ট্রেলার লঞ্চ নেতাজী ইন্ডোরে

Date:

Share post:

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

গমগম করছে নেতাজী ইন্ডোর স্টেডিয়াম। ভেতরে তিলধারণের জায়গা নেই, বাইরে তখনও কয়েক হাজার মানুষের লাইন। চারপাশ জুড়ে দেব অনুরাগীদের উন্মাদনা। কড়া নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে যখন দর্শক ভরল আসন, স্টেডিয়াম জুড়ে একটাই স্লোগান— “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত”, “এক, দুই, তিন, চার, দেবদা মেগাস্টার”।

দেবীপক্ষের উৎসবের আবহে শনিবার সন্ধ্যায় ঝলমলে আয়োজন। আকাশে ঘুরছে ড্রোন ক্যামেরা, চারপাশে লেজার শো, আর মঞ্চে তারকাদের পারফরম্যান্স। রথিজিৎ ও নীলায়নের সুর, দেবের নতুন ছবির নায়িকা ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানিরা নাচগানে মাতিয়ে তুললেন দর্শক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, এসভিএফ-এর মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মোহতা— উপস্থিত ছিলেন টলিউডের বহু নামী ব্যক্তিত্ব। সঙ্গে ছিলেন দেবের পরিবারও।

এরপর বড় পর্দায় প্রকাশ পেল ‘রঘু ডাকাত’-এর ঝলক। সিক্স প্যাক, তীক্ষ্ণ দৃষ্টি আর শক্তিশালী উপস্থিতিতে দেব যেন পর্দা কাঁপিয়ে দিলেন। দেবের কেরিয়ারের দুই দশকের যাত্রা উদযাপনে তাঁর একসময়ের নায়িকারা থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজা চন্দ, ধ্রুব বন্দ্যোপাধ্যায়রা পারফর্ম করলেন মঞ্চে।

সবশেষে লঞ্চ হল বহু প্রতীক্ষিত ট্রেলার। এটাই প্রথম বার হাজার হাজার দর্শক টিকিট কেটে হাজির হলেন শুধুমাত্র ট্রেলার লঞ্চ দেখতে। সেই অর্থ তুলে দেওয়া হবে সিনে টেকনিশিয়ান ফেডারেশনের হাতে— অভিনব উদ্যোগ, যা বাংলা চলচ্চিত্র জগতে আগে দেখা যায়নি। ২০ বছরের কেরিয়ারে দেবের এই গ্র্যান্ড ট্রেলার লঞ্চ তাই শুধু ভক্তদের কাছে নয়, টলিউডের কাছেও এক ঐতিহাসিক মুহূর্ত।

আরও পড়ুন- রেলপথেই ‘বাহাদুরি’, কুড়মি আন্দোলনে স্বাভাবিক রাঢ় বাংলার জনজীবন

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তৃণমূলের প্রার্থী রাজীব কুমার, কুৎসা বিরোধীদের: সংসদের ওজন বাড়বে, পাল্টা তৃণমূল

রাজ্যসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে গোটা রাজ্য তো বটেই। গোটা দেশে চাপা গুঞ্জন। সঙ্গী দল থেকে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আপাতত হোটেলে নিরাপদেই রয়েছেন তাঁরা, জানিয়েছেন রাজ...

বিশ্বকাপজয়ী রিচার নামেও অ্যাজুডিকেশনের স্ট্যাম্প, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বাংলা তথা দেশের গর্ব। কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে পাশ করতে পারলেন না রিচা ঘোষ(Richa...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...