Monday, June 8, 2026

কলকাতায় রেকর্ড বৃষ্টি, শহরতলিতে রাতভর বর্ষণে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা

Date:

Share post:

মহালয়া কাটতে না কাটতেই দুর্যোগের চোখরাঙানি শুরু। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রেকর্ড বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শহরতলীর বৃষ্টির জেরে বিপর্যস্ত হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা। কোথাও লাইনে জল জমে আছে, কোথাও আবার তার ছিঁড়ে পড়েছে। মঙ্গলের সকাল থেকে ভোগান্তি শুরু নিত্যযাত্রীদের। মেট্রো ট্র্যকেও জল জমেছে। বন্ধ চক্ররেলের আপ ও ডাউন পরিষেবা। পাশাপাশি সারা রাতের বৃষ্টিতে ডুবেছে মহানগরীর একাধিক রাস্তা। বিপর্যস্ত যান চলাচল।

দুর্যোগের জেরে মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বন্ধ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। হাওড়া কারশেডে জল থাকায় বিঘ্নিত লোকাল ট্রেন পরিষেবা। বন্দেভারত, ব্ল্যাক ডায়মন্ড,গণদেবতা এক্সপ্রেস আটকে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে তারকেশ্বর হাওড়া রুটে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর বর্তমানে পরিষেবা চালু থাকলেও তা অনিয়মিত। এ ছাড়া বর্ধমান মেন লাইনেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। মেট্রোর ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। সেই কারণে আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে।

শহর কলকাতার মোমিনপুর, ক্যামাক স্ট্রিট, শিয়ালদহ কলেজস্ট্রিট, উল্টোডাঙ্গা, চেতলা, রাসবিহারী অ্যাভিনিউ, সেক্টর ফাইভ সর্বত্র জলমগ্ন। ইতিমধ্যেই অস্থায়ী পাম্প বসিয়ে জল সরানোর ব্যবস্থা করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে লক গেট।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...