Monday, June 8, 2026

জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের আঁচ! ‘জনতার দাবি’তে আজ ফের গায়কের ময়নাতদন্ত

Date:

Share post:

কেউ বলছেন, ইচ্ছে করে লাইফ জ্যাকেট ছাড়া মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে; কারোর মতে, ধাক্কা মেরে জলে ফেলা হয়েছে অসমের ভূমিপুত্র জুবিন গর্গকে (Zubin Garg)। সিঙ্গাপুরের বুকে গায়কের মৃত্যুতে ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন অসমবাসীর একাংশ। এবার তাই ‘জনতার দাবি’ মেনে দ্বিতীয়বার গায়কের দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই মতো মঙ্গলবার স্পেশাল টিমের তত্ত্বাবধানে গুয়াহাটির এইমস-এ (AIIMS)সকাল সাড়ে ৭টা থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

‘ইয়া আলি’ গায়কের পরিবারের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারে সিঙ্গাপুর থেকে অসমে পৌঁছেছে জুবিনের ডেথ সার্টিফিকেট, যেখানে জলে ডুবে মৃত্যুর কথা স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। কিন্তু অসমীয়া গায়কের অনুরাগীরা তা মানতে নারাজ। ইতিমধ্যেই নেটপাড়ায় নানা ভিডিও ভাইরাল হচ্ছে। এসবের মাঝেই অসম সরকারের তরফে সিঙ্গাপুরের পর দ্বিতীয়বার জুবিনের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...