Monday, June 8, 2026

হুগলি তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান ও বস্ত্র বিতরণ 

Date:

Share post:

দুর্গোৎসবের সূচনাতেই সামাজিক উদ্যোগে নজর কাড়ল হুগলির সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস। নবনির্বাচিত সহ-সভাপতি অর্ণব রায়ের প্রয়াসে উত্তরপাড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচি।

পুজোর আগে কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটালেন যুব সহ-সভাপতি অর্ণব রায়। একইসঙ্গে কয়েকশো মানুষ অংশ নিলেন রক্তদানে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা, মহিলা নেত্রী শিল্পী চট্টোপাধ্যায়, পুরপ্রধান দিলীপ যাদব, অমিত রায়, শহর সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ-সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

অর্ণব রায় জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বছর সাধারণ মানুষের পাশে থাকি। পুজোর সময় রক্তের সংকট মেটাতে এবং সবার আনন্দে শরিক হতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন – রাধাকান্ত দেবের জীবনী প্রকাশ, লেখক উত্তরসূরি সৌমিতনারায়ণ দেব

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...