Monday, June 8, 2026

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

Date:

Share post:

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল প্রেরণা পাবলিশার্সের বার্ষিক রয়্যালটি প্রদান ও বইপ্রকাশ অনুষ্ঠান। ৭ জুন কলকাতার অ্যাগোরা স্পেস হলে (Agora Space Hall in Kolkata) আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘ইকো-ইথোস: ইন্টারডিসিপ্লিনারি ইনসাইটস অন এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক গবেষণাগ্রন্থ। প্রেরণা পাবলিশার্স (Prorna Publishers) ও হাওড়ার পুরাশ কানপুর হরিদাসনন্দী মহাবিদ্যালয়ের (Howrah Purash Kanpur Haridasanandi College) যৌথ উদ্যোগে প্রকাশিত বইটিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৩ জন অধ্যাপক ও গবেষকের প্রবন্ধ সংকলিত হয়েছে। আরও পড়ুন : জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

আঞ্চলিক ইতিহাস, পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন, ব্যবস্থাপনা ও স্থায়িত্বের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে রচিত এই গ্রন্থটি ইতিমধ্যেই শিক্ষামহলে আগ্রহ তৈরি করেছে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার (Ramakrishna Mission Institute of Culture), আইআইএম রাঁচি (IIM Ranchi), ভারত সরকারের অর্থ দফতর এবং পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য অ্যাকাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদরা বইটির পর্যালোচনার দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে প্রকাশনা সংস্থার প্রকাশিত বিভিন্ন গ্রন্থ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রিয়াঙ্কা ঘোষ, অনুপম দাস এবং শৌর্য্য চট্টোপাধ্যায় উপস্থিত বিদ্বজনদের স্মারক উপহার দিয়ে সম্মানিত করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লেখকদের হাতে রয়্যালটি চেক (Royalty check) ও সম্মাননা স্মারক তুলে দেওয়া। গত সেপ্টেম্বরের ভয়াবহ বন্যায় প্রকাশনা সংস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লেখকদের প্রাপ্য রয়্যালটি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রেরণা পাবলিশার্স। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও লেখক ও গবেষকদের কাজকে গুরুত্ব দিয়ে প্রকাশনার এই উদ্যোগ অব্যাহত থাকবে।

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...