Tuesday, June 23, 2026

সুপার কাপে একই গ্রুপে মোহন-ইস্ট, কবে হবে ডার্বি ম্যাচ?

Date:

Share post:

ঘোষিত হল সুপার কাপের (Super Cup) গ্রুপ বিন্যাস। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে সুপার কাপ, চলবে ২২ নভেম্বর। বৃহস্পতিবার এআইএফএফ-র পক্ষ থেকে সুপার কাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। সুপার কাপে চেন্নাইয়ন এফসি এবং রিয়াল কাশ্মীরের সাথে একই গ্ৰুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসির সাথে গ্রুপ ‘সি’ তে মহামেডান স্পোর্টিং ক্লাব।

মোট ১৬টা দলকে নিয়ে চারটে গ্রুপে ভাগ করে হয়েছে। চারটে দলের শীর্ষ দলগুলিকে নিয়ে সেমিফাইনাল হওয়ার কথা। এ বার সুপার কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত কিছু না জানানো হলেও গোয়াতে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত সূচী অনুযায়ী ৩১ শে অক্টোবর সন্ধে ৭ টা ৩০ মিনিটে ফতোরদা স্টেডিয়ামে হতে পারে ডার্বি।

সূচি এখনও ঘোষণা না হলেও ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর সুপার কাপে মাঠে নামতে পারে মোহনবাগান। অনুমান করা হচ্ছে, ৩১ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান।

সাধারণত মরশুমের শেষের দিকে আয়োজিত হয় সুপার কাপ। কিন্তু এ বার আইএসএল নিয়ে টালবাহানার জন্য সুপার কাপ আগে করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। সেই হিসেবে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছিলেন ২৫ অক্টোবর থেকে হবে সুপার কাপ।  সুপার কাপে ছয় বিদেশি নিয়ে খেলানো যাবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মোহনবাগান চিঠি দিয়ে চার বিদেশিকে খেলানোর প্রস্তাব দিয়েছে ।

আরও পড়ুন : ক্যাচ ফস্কানোর রোগ অব্যাহত ভারতের, চাপ বাড়ছে দিলীপের উপর

সুপার কাপ গ্রুপ বিন্যাস

গ্রুপ এ-  চেন্নাইয়ন এফসি, রিয়াল কাশ্মীর,  ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

গ্রুপ বি- এসফি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট,ইন্টার কাশি

গ্রুপ ‘সি’-বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসি,  মহামেডান স্পোর্টিং ক্লাব

গ্রুপ ডি-  মুম্বই সিটি, কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...