Tuesday, June 23, 2026

আপনারাই একান্নবর্তী পরিবার, নবনীড়ে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধাশ্রমের প্রবীণদের হাতে তুলে দিলেন পুজোর উপহার— নতুন বস্ত্র। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে গান গেয়ে শোনালেন বয়োজ্যেষ্ঠরা। অনেকক্ষণ সময় নিয়ে সেই গান শুনলেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বললেন, আপনারাই তো আসল একান্নবর্তী পরিবার। একসঙ্গে থাকেন, একসঙ্গে খাওয়াদাওয়া করেন, একসঙ্গে ঘুরতে যান, একে-অপরকে দেখেন। সুখ-দুঃখ আপনারা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেন। এখন তো পুজোর আয়োজনও করা হয়। এই পরিবার ভাল থাকুক। আপনারা ভাল থাকবেন। অনেক পরিবার আছে, যারা আপনাদের মা বলে ডাকে। তাই কখনও দুঃখ করবেন না, হতাশায় ভুগবেন না। সবসময় হাসিখুশিতে, আনন্দে থাকবেন। আপনারা ভাল থাকলেই আমি ভাল থাকব। প্রতিবারই মহালয়ার পর থেকে হাজার-হাজার পুজো উদ্বোধনের শেষে পুজোর উপহার নিয়ে নবনীড় বৃদ্ধাশ্রমে যান মুখ্যমন্ত্রী। এবারও সেই নিয়মের অন্যথা হল না।

আরও পড়ুন – ট্রেন থেকে সফল উৎক্ষেপণ, সেনার হাতে নতুন প্রজন্মের ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...