Sunday, May 10, 2026

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

Date:

Share post:

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল, পরীক্ষার্থীদের জাতিগত শংসাপত্র আপলোড করা আবশ্যক। নির্ধারিত শেষ তারিখ ছিল ২৬ সেপ্টেম্বর। তবে সেই সময়সীমা পার হয়ে গেলেও বহু পরীক্ষার্থী নথি জমা দেননি।

এসএসসি স্পষ্ট জানিয়েছে, যারা জাতিগত শংসাপত্র জমা করেননি তাঁদের আর সংরক্ষিত প্রার্থী হিসেবে ধরা হবে না। সেই পরীক্ষার্থীদের এবার থেকে গণ্য করা হবে সাধারণ প্রার্থী হিসাবে।

কমিশন সূত্রে খবর, এর আগেও বারবার সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এবারের সুযোগটিই ছিল শেষ। তাই যারা এবারও নথি জমা করতে ব্যর্থ হয়েছেন, তাঁদের সাধারণ পরীক্ষার্থী হিসেবেই বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে এসএসসি-র স্পষ্ট বার্তা, নথি ছাড়া সংরক্ষণের সুবিধা মিলবে না।

আরও পড়ুন – তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ গেল ৩১ জনের, আহত বহু 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...