Monday, June 22, 2026

তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ গেল ৩১ জনের, আহত বহু 

Date:

Share post:

তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে খবর। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৬ ঘণ্টা ধরে বিজয়ের অপেক্ষা করে অবশেষে সমাবেশ শুরু হয়। কিন্তু বক্তৃতা চলাকালীন ভিড়ের মাঝেই ঘটে যায় বিপত্তি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান করুরে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জেলা সচিব ভি সেন্থিলবালাজিকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।

তিনি জানান করুর থেকে আসা খবর উদ্বেগজনক। পদদলিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাধারণ মানুষকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, হঠাৎ ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকজন অজ্ঞান হয়ে যায়। পরিস্থিতি বুঝে বিজয় বক্তৃতা শেষ করেন। এরপর তাদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। সমাবেশে আনুমানিক ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। প্রশ্ন উঠছে ভিড় বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ কেন আগে থেকেই নেওয়া হয়নি প্রশাসনের তরফে?

আরও পড়ুন – পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...