Thursday, March 26, 2026

সপ্তমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ন্যায়বিচারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি অভিষেকের

Date:

Share post:

আজ সপ্তমী (Durga Puja Saptami)। ষষ্ঠীর বোধনের পর সপ্তমীতে নবপত্রিকা স্নান হয়েছে রীতিমেনে। সপ্তমীর পুণ্যলগ্নে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে কলাবউ স্নান হয়ে গিয়েছে। মহাসপ্তমীতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে দুর্গা অঙ্গনের একটি একটি ভিডিও পোস্ট করে সপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন। গানটির সুর ও কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্সে পোস্ট করে লিখেছেন,”শরৎ আকাশের নীল গগনে
মা এসেছে দুর্গা অঙ্গনে”
সকলকে জানাই মহাসপ্তমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষ্যে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

আরও পড়ুন-ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র! মৃত ১০, চলছে উদ্ধারকাজ

মহাসপ্তমীতে (Durga Puja Saptami) সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, “নবপত্রিকা ধর্মীয় পবিত্রতায় নিমজ্জিত হওয়ার সঙ্গে সঙ্গে, সপ্তমীতে মা দুর্গার ঐশ্বরিক উপস্থিতিকে জাগ্রত করে। এটি এমন একটি দিন যা আমাদের আমাদের শিকড়ের সঙ্গে আবদ্ধ করে, নবায়ন এবং বিজয়ের চিরন্তন চক্রের কথা মনে করিয়ে দেয়।
বাংলার রাস্তা যখন ভক্তিতে আলোকিত, ঠিক সেই সময় আসুন আমরা করুণা বজায় রাখার, দুর্বলদের রক্ষা করার এবং ন্যায়বিচারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করি, যে মূল্যবোধগুলি মা নিজেই মূর্ত করেন।”

_

_

_

_

_

_

_

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...