Sunday, May 31, 2026

পুজোর মধ্যেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! কেমন থাকবে অষ্টমীর আবহাওয়া?

Date:

Share post:

মঙ্গলবার মহাষ্টমী। পুজোর প্রথম দুইদিন আবহাওয়া সঙ্গ দিয়েছে পুজো প্রিয় বাঙালিকে। তীব্র গরম থাকলেও  বৃষ্টি না হওয়ায় ঠাকুর দেখায় কোনও ব্যাঘাত ঘটেনি।  স্বস্তি  না থাক সুখের খবর আছে মঙ্গলবার মহাষ্টমীর দিনেও। কেমন থাকবে আজকের আবহাওয়া তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, মঙ্গলবারও অস্বস্তিকর গরম বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের  তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য মিলিমিটার। সকাল ৮:৩০-এ আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ এবং বিকেল ৫:৩০-এ তা কমে দাঁড়ায় ৭৭ শতাংশে।

তবে মঙ্গলবার লকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ থেকে  অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে ১ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত, আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন।

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস। । অষ্টমীতে হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্বাভাস মতো নবমী থেকে দুর্যোগ বাড়বে। নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণেই ফের বৃষ্টি পরিস্থিতি পুজোর আবহে।

মহাষ্টমীর দিনে উত্তরবঙ্গে  বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উপরের সব জেলায়। দশমী ও একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।  তবে দশমীর দিনে বিষাদের সঙ্গী হতে পারে বৃষ্টিও। দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন :সপ্তমীতেই বৃষ্টি শুরু: উপেক্ষা করেই রাজপথে জনজোয়ার

পুজোর প্রধান দিনে বৃষ্টি ভিলেন হবে না। অঞ্জলি থেকে সন্ধিপুজোর পরই ঠাকুর দেখায় সমস্যা হবে না।

Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...