Sunday, May 31, 2026

“দেশের সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা”, গানের সুরেই মহাষ্টমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। মঙ্গলবার মহাষ্টমী। রাজ্যবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই নিজের কথা ও সুর দেওয়া দুর্গা অঙ্গন অ্যালবাম থেকে একটি গানও  পোস্ট করেছেন। সেইসঙ্গে লিখেছেন, সকলকে জানাই মহাষ্টমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং মনোময় ভট্টাচার্যের গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।

“দেশের সেরা বাংলা,

বিশ্বসেরা বাংলা

মাতৃময়ী মা বাংলা

কর্মময়ের বাংলা “,

মনোময় ভট্টাচার্যের  গাওয়া এই গানের মধ্য দিয়েই সকলকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর শুরু থেকেই মুখ্যমন্ত্রী তাঁর লেখা ও সুর করা গানগুলি শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে তুলে ধরছেন। ব্যতিক্রম হল না মহাষ্টমীর দিনেও।  গানের কথায় তুলে ধরা হয়েছে, দেশের সেরা এবং বিশ্বসেরা বাংলার কথা।

আরও পড়ুন :পুজোর মধ্যেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! কেমন থাকবে অষ্টমীর আবহাওয়া?

মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে বঙ্গবাসীর। পঞ্চমীর দিন থেকেই মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছে  মানুষের। সপ্তমীর দিনে তা সপ্তমে পৌছে গিয়েছে। কলকাতার উত্তর থেকে দক্ষিণ এবং জেলায়  জেলায় পুজোর আনন্দে মাতোয়ারা বাঙালি।

Related articles

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...