Sunday, May 31, 2026

নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

Date:

Share post:

এশিয়া কাপ (Asia  Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে  পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত। ভারতকে ট্রফি মেডেল কিছুই দেওয়া হয়নি। মঙ্গলবার এসিসির বৈঠকে বিষয়টি ফের ভারত –পাক মাঠের বাইরে একাট ম্যাচ হতে চলেছে।

মঙ্গলবারের বৈঠক রয়েছে এসিসির।  এই বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ‍্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলারের বোর্ডের প্রতিনিধিত্ব করার কথা। দুজনেই এসিসির বোর্ডে আছেন।

এখানেই থামছে না বোর্ড। পাশাপাশি নভেম্বরে আইসিসির বৈঠকেও বিষয়টি তুলবে বিসিসিআই। এসিসি বৈঠকে ট্রফি এবং মেডেল ফেরত চাইবে ভারত। যদিও মাথা নত করতে রাজী নন নাকভি। তিনি নতুন শর্ত দিয়েছেন।

ভারতকে ট্রফি দিতে তৈরি নাকভি। তবে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করতে চান তিনি।  সেই অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকতে চান। অর্থাৎ নিজেই সূর্যকুমারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে চান।

আরও পড়ুন:ইরানে খেলতে না যাওয়ার শাস্তি, মোহনবাগানের এসিএল অভিযান শেষ

এই প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না, তা বলাই বাহুল্য। ভরা মঞ্চে যেখানে পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে রাজি হয়নি, সেখানে ‘বিশেষ অনুষ্ঠানে’ অংশ নেবেন না সূর্যকুমাররা।

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...