Monday, June 22, 2026

ইরানে খেলতে না যাওয়ার শাস্তি, মোহনবাগানের এসিএল অভিযান শেষ

Date:

Share post:

ইরানে খেলতে না যাওয়ার কড়া শাস্তি পেল মোহনবাগান (Mohun Bagan)। চলতি এসিএল ২ (ACL 2) টুর্নামেন্ট থেকে মোহনবাগানকে সরিয়ে দিল এএফসি (AFC)। ফলে একটা ম্যাচ খেলেই এসিএল ২ অভিযান শেষ হল সবুজ মেরুনের ।এবারের মত আর কোনো ম্যাচ খেলতে পারবেনা মোহনবাগান। আহাল এফকের বিরুদ্ধে খেলা ম্যাচটিও বাতিল করল এএফসি।

সেপাহান এফসির বিরুদ্ধে ইরানে ম্যাচ খেলতে না যাওয়ার শাস্তিস্বরূপ মোহনবাগানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। এই বিষয়ে এএফসির কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

গত মরশুমের একই ঘটনা ঘটেছিল। তবে তখন যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। তাই প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবে ইরানে দল পাঠানো হয়নি। এবারও বিদেশি এবং স্বদেশী ফুটবলাররা নিরাপত্তার কারণে ইরানে যেতে চায়নি। শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে তাঁরা। ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়।

এবার বিদেশিদের ভিসা সমস্যা সঙ্গে কূটনৈতিক ইস্যু ছিল। ফলে প্রথম থেকেই এই ম্যাচ খেলতে যাওয়ায় আপত্তি ছিল মোহনবাগানের।এএফসির কাছে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল মোহনবাগান। শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট।

কয়েকদিন আগে মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়,  ‘ফুটবলার কর্মকর্তা এবং সহায়ক কর্মীদের নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেয় ক্লাব। আমাদের খেলোয়াড় এবং তাঁদের পরিবার ইরান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।’ জানানো হয়েছে, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট –এর দ্বারস্থ হচ্ছে মোহনবাগান।

 

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...