Monday, June 22, 2026

ফের কেঁপে উঠল মায়ানমার, ভূমিকম্পে আতঙ্ক উত্তর-পূর্ব ভারতে 

Date:

Share post:

২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনও দগদগে। ৭.৭ মাত্রার সেই কম্পনে মায়ানমারে প্রাণ হারিয়েছিলেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছিলেন প্রায় ৬ হাজার। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বহু বহুতল। সেই দুঃসহ স্মৃতিই আবার ফিরে এল মঙ্গলবার ভোরে। ফের দুলে উঠল মায়ানমারের মাটি।

ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ভোর ৬টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৭। কেন্দ্রস্থল ছিল মণিপুরের উখরুল থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটির ১৫ কিলোমিটার গভীরে। ফলে মণিপুর, নাগাল্যান্ড এবং অসমের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়। আতঙ্ক ছড়াল সীমান্তবর্তী অঞ্চলে। এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র অক্ষাংশ ২৪.৭৩ উত্তর এবং দ্রাঘিমাংশ ৯৪.৬৩ পূর্বে অবস্থিত। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ২৮ মার্চের বিপর্যয়ের পর থেকে প্রায় একশো আফটারশক নথিভুক্ত হয়েছে। বারবার কেঁপে উঠছে সাগাইং, মান্দালয় ও মাগওয়ের মতো বড় শহর। প্রায় ৮০ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব এলাকায়। ধ্বংসস্তূপের ছবি এখনও ভাসছে চোখে।

এদিকে, সপ্তাহান্তে দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তেও কম্পন নথিভুক্ত হয়েছে। শনিবার বাংলাদেশে ৩.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে, কলকাতা থেকে প্রায় ৮৯ কিলোমিটার দূরে। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রের সাতারায়ও ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। কেন্দ্র ছিল কোলাপুর থেকে ৯১ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মাটির ৫ কিলোমিটার গভীরে। মঙ্গলবার ভোরে তিব্বতেও ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়, তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

বারবার কম্পনে আতঙ্ক ছড়াল গোটা পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বড় ধরনের ভূমিকম্পের আগে এমন আফটারশক দেখা দিতে পারে। ফলে সতর্ক থাকতে বলছেন তাঁরা।

আরও পড়ুন – “শুটিংয়ে ধ্যানস্থ বুম্বাদা”, প্রসেনজিৎ-র জন্মদিনে অজানা গল্প শোনালেন পরিচালক

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...