Monday, May 25, 2026

শচীন কর্তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মমতার, নীলরতন সরকারের জন্মদিন উপলক্ষেও পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কিংবদন্তী সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মণের (Sachin Deb Barman) জন্মদিন উপলক্ষে বুধবার সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে শিল্পীর কালজয়ী গান একটুও লঘু হয়নি। শুধুমাত্র সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি বেশ জনপ্রিয়। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের গুরুদায়িত্ব পালন করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ”বাংলা ও ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী, সুরকার ও গায়ক শচীন দেববর্মণ-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।”

পয়লা অক্টোবর চিকিৎসক নীলরতন সরকারেরও (Nilratan Sarkar birth Anniversary) জন্মদিবস। শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ”বাংলা তথা ভারতের চিকিৎসা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ডাক্তার নীলরতন সরকারের জন্মদিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।”

Related articles

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানা

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...