Sunday, May 31, 2026

আবার ‘শাটডাউন’-এর পথে আমেরিকা, অচল হতে চলেছে সরকারি কাজকর্ম 

Date:

Share post:

অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে যেতে চলেছে আমেরিকার সরকার। মঙ্গলবার মার্কিন সেনেটে প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন না-হওয়ায় বুধবার থেকেই কার্যত থমকে যাবে সরকারি কাজ। হোয়াইট হাউস ইতিমধ্যেই আসন্ন ‘শাটডাউন’-এর ঘোষণা করেছে।

জানা গিয়েছে, রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তহবিল নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। রিপাবলিকানদের প্রস্তাবিত সাময়িক তহবিল সেনেটে পাস করাতে প্রয়োজনীয় ৬০ ভোট মেলেনি। ডেমোক্র্যাটরা তাতে সম্মতি দেননি। ফলে মঙ্গলবার অর্থবর্ষ শেষ হতেই সরকারি বরাদ্দ তহবিলও ফুরিয়েছে।

ফলে বুধবার থেকে শুধুমাত্র আপৎকালীন পরিষেবাগুলি চালু থাকবে। সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সচল থাকলেও বহু দফতরের কাজ বন্ধ থাকবে।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের দোষারোপ করে জানিয়েছেন, “শাটডাউনের ভাল দিকও আছে। আমরা অনেক অপ্রয়োজনীয় বিষয় বাদ দিতে পারব। অনেককে ছাঁটাই করা হবে, আর তাঁরা প্রত্যেকেই হবেন ডেমোক্র্যাট।”

২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের প্রথম দফায় টানা ৩৫ দিনের জন্য অচল হয়ে পড়েছিল মার্কিন সরকার। সেটাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শাটডাউন। নতুন করে শুরু হওয়া এই অচলাবস্থা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে এখনই জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন – মহানবমীর সকালে মাতোয়ারা মহানগরী, ভক্তি – আরাধনায় উজ্জ্বল উৎসবের শেষ লগ্ন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...