Monday, May 11, 2026

নিবিড় জনসংযোগে জোর, ব্লকে ব্লকে রবিবার বিজয়া সম্মিলনী তৃণমূলের

Date:

Share post:

বরাবরই নিবিড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই রীতিকেই সামনে রেখেই বিজয় সম্মিলনীর আয়োজন করছে রাজ্যের শাসকদল। জেলা, ব্লক, অঞ্চল পর্যন্ত এই বিজয়া সম্মিলনী হবে।

সড়ম্বরে নির্বিঘ্নেই কেটেছে দুর্গাপুজো। এবার রেড রোডে পুজোর কার্নিভাল। আর সেই দিন থেকেই শুরু হবে বিজয় সম্মিলনী। কমপক্ষে ৫০ জন নেতানেত্রী বক্তাদের তালিকায় থাকবেন। ৫ অক্টোবর থেকেই তৃণমূলের এই কর্মসূচি শুরু হবে। তৃণমূল (TMC) সূত্রের খবর, এই কর্মসূচির কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন। ৫০জনের বেশি নেতা, মন্ত্রী সাংসদ, বিধায়ক এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁরা যাবেন। ব্লকে ব্লকে পৌঁছে সৌজন্য বিনিময় করবেন। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সর্বস্তরের কর্মীকে আরও ঐক্যবদ্ধ করতে চাইছে তৃণমূল। যে কারণেই জেলা, ব্লক, অঞ্চল পর্যন্ত বিজয়া সম্মিলনীর আয়োজন। তৃণমূল সূত্রে খবর, জেলা থেকে টাউন, অঞ্চল স্তরেও হবে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন চলবে। বর্ষীয়ান তৃণমূল কর্মী এবং প্রথম দিন থেকে দলের সঙ্গে থাকা নেতা ও কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হবে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদেরও তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।

জনসংযোগকে সবসময়ই গুরুত্ব দেয় তৃণমূল। পুজোর আগে হওয়া জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই যেসব জায়গায় সংগঠন তুলনামূলকভাবে দুর্বল, সেসব জায়গায় জনসংযোগে জোর দিতে বলেছিলেন। দুর্গাপুজো মিটতেই সেই কাজ শুরু করে দিল রাজ্যের শাসকদল।

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...