Friday, June 26, 2026

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পথ কুকুরদের হানা, অস্বস্তিতে আয়োজকরা

Date:

Share post:

দিল্লিতে (New Delhi ) বসেছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ(World Para Athletics Championships)। কিন্তু পথ কুকুরদের হানায় জেরবার বিদেশিরা। কুকুরদের কামড়ে আহত হচ্ছেন বিদেশি কোচরা।যা আয়োজকদের লজ্জার মুখে ফেলছে।

শুক্রবার কেনিয়া ও জাপানের কোচ পথকুকুরের আক্রমণের শিকার হন। কেনিয়ার কোচ ডেনিস মারাজিয়া জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রতিযোগিতা অঞ্চলের বাইরে অ্যাথলিটদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় একটি পথকুকুর তাঁকে কামড়ে দেয়। তবে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়।

কেনিয়ার এক প্রতিনিধি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। হঠাৎ একটি কুকুর এসে কামড় দেয়। পা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল।’

পরে জানা যায়, একই ঘটনা ঘটেছে জাপানের কোচ মেইকো ওকুমাৎসুর সঙ্গে। মূল প্রতিযোগিতা অঞ্চলের ঠিক পাশেই ওয়ার্ম আপ ট্র্যাকে তাঁকে কুকুরে কামড়ায়।

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলার মধ্যে এই নিয়ে পাঁচ বার কুকুর ঢুকে পড়ল স্টেডিয়ামের মধ্যে। এর আগে নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কর্তারা আক্রান্ত হয়েছেন। এবার বিদেশি কোচেরাও আক্রান্ত হলেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন ঘটনায় অস্বস্তিতে আয়োজকেরা।

আরও পড়ুন: বিশ্বকাপে এবার ভারত-পাক, করমর্দন নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই
যদিও আয়োজকদের পাল্টা দাবি, বারবার নিষেধ করা সত্ত্বেও বিদেশি কোচেরা পথ কুকুরদের ডেকে খাবার খাওয়াচ্ছেন। সেই কারণে কুকুররা বারবার স্টেডিয়ামে ঢুকে পড়ছিল।ফলে বিপত্তি ঘটছে।
শুক্রবার পর্যন্ত ভারত ৬টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...