Friday, June 26, 2026

বিশ্বকাপে এবার ভারত-পাক, করমর্দন নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

Date:

Share post:

এশিয়া কাপের বিতর্কের রেশ কাটতে না কাটতেই  মহিলা বিশ্বকাপেও (ICC Women World Cup) এবার পাকিস্তানের মুখোমুখি  হচ্ছে ভারত (IND vs PAK)। এই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হরমনপ্রীতদের হাত মেলানো নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি দেবজিৎ সাইকিয়া জানান, গত একসপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কোনও উন্নতি হয়নি। বরং সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফলে করমর্দন নাও করতে পারে দুই দল। যা নতুন করে বিতর্কের সূত্রপাত করতে পারে।

মহিলাদের একদিনের এক দিনের বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আগামী রবিবার কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে হরমনপ্রীতেরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাওয়ার পর এবার চির প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন হরমনপ্রীতরা।

সইকিয়া বলছেন, “৫ অক্টোবর পাকিস্তানের সঙ্গে ফের ভারত ম্যাচ খেলবে। ক্রিকেটের সমস্ত নিয়মনীতি মেনেই খেলা হবে। করমর্দন বা আলিঙ্গন হবে কি না, তা এখনই আমি নিশ্চিত করে বলতে পারব না।”

আরও পড়ুন :পাকিস্তানে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন: POK-র অশান্তিতে প্রথম বিবৃতি ভারতের

নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ ‘আজাদ কাশ্মীর’ প্রসঙ্গ তোলেন তিনি। যদিও পরে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন.

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...