Tuesday, May 12, 2026

বিষ খাইয়ে জুবিনকে খুন করেছেন ম্যানেজার! দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টও পেলেন গরিমা

Date:

Share post:

সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি ব্যান্ড সদস্যের। অভিযোগের তির গায়কের ম্যানেজারের দিকে। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত তথ্য উগরে দেন সিট আধিকারিকদের জেরার মুখে। পাশাপাশি জুবিনের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়া হল তাঁর স্ত্রী গরিমার হাতে।

সিট তদন্তকারীদের জেরার সময় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী জানিয়েছেন, “সিঙ্গাপুরে প্যান পেসিফিক হোটেলে জুবিনের সঙ্গে ছিল ওঁর ম্যানেজার সিদ্ধার্থ। তাঁর মৃত্যুর আগে সিদ্ধার্থ ভীষণ রহস্যজনক আচরণ করছিল। মৃত্যুর দিন সিদ্ধার্থ জোর করেই বোটের গতিবিধি নিজের নিয়ন্ত্রনে রেখেছিল। এমনকী বোটচালককেও সেখান থেকে সরিয়ে দিয়ে বাকি সমস্ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। আর কেউ যাতে এই বিষয়ে কথা না বলেন, সেই নির্দেশও দিয়েছিল অন্য আরেকজনকে। জলের মধ্যে জুবিনদার যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন ওঁর ম্যানেজার চিৎকার করে বলেছিল- ওকে ছেড়ে দাও।”

তদন্তকারীদের কাছে শেখরজ্যোতি বলেন, “জুবিনদা নিজে ভালো সাঁতারু ছিল। ও আমাকে আর সিদ্ধার্থকে সাঁতার কাটা শিখিয়েছে। ওঁর পক্ষে জলে ডুবে মরে যাওয়া অসম্ভব। অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্তের সঙ্গে পরামর্শ করে সিদ্ধার্থই জুবিনদাকে বিষ খাইয়েছে। এবং ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল। এমনকী সিদ্ধার্থ কাউকে ওই বোটের ভিডিও শেয়ার করতেও বারণ করেছিল।”

সিঙ্গাপুরে হওয়া জুবিনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট দু’ দিন আগেই ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছিল সিঙ্গাপুর পুলিশ। ২ অক্টোবর সেই রিপোর্ট পেয়েছিলেন গরিমা। জুবিনের মৃত্যুর তদন্তে গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম-এর তরফে মরমী দাস, শনিবার, জুবিনের বাড়ি গিয়ে গরিমার শইকিয়া গর্গের হাতে রিপোর্টটি তুলে দেন। তবে সেই রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করা হবে কি না, সেই সিদ্ধান্ত গরিমার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর পর তাঁর মরদেহের দুবার ময়নাতদন্ত হয়েছে।

Related articles

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...

সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল...

চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মধ্যমগ্রামের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার তদন্তভার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল...