Tuesday, May 12, 2026

ফ্লাইট বাতিল! স্পাইসজেটের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা, তুমুল অশান্তি – বিক্ষোভ গুয়াহাটি বিমানবন্দরে 

Date:

Share post:

প্রথমে রিসিডিউল, তারপর টেকনিক্যাল ফল্ট দেখিয়ে ফ্লাইট ক্যানসেল! স্পাইসজেটের গুয়াহাটি থেকে কলকাতাগামী বিমানের এই আচরণে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। পরিস্থিতি মোকাবিলা তো দুরস্ত যাত্রীদের সঙ্গে অভদ্র আচরণেরও অভিযোগ সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে।

জানা গিয়েছে ৪ অক্টোবর অসমের গুয়াহাটি বিমানবন্দর থেকে রাত্রি সাড়ে আটটা নাগাদ বিমানটি ছেড়ে কলকাতা বিমানবন্দরে আসার কথা ছিল। কিন্তু যাত্রীদের অভিযোগ, বিমান কর্তৃপক্ষ প্রথমে জানায় যে কিছু সমস্যার জন্য ফ্লাইট দেরিতে ছাড়বে। এরপর কিছু টেকনিক্যাল সমস্যার জন্য প্রথমে রিসিডিউল ও পরে বিমানটাই ক্যানসেল করে দেয় বিমান কর্তৃপক্ষ। তারপর জানানো হয় পরের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে ফ্লাইট রওনা দেবে। এরপরেই যাত্রীদের সঙ্গে তুমুল অশান্তি বাঁধে বিমান কর্তৃপক্ষের।

বিমান কর্তৃপক্ষের তরফে যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও খাবারের কোনওপ্রকার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ যাত্রীদের। শুধু তাই নয় পরের দিন বিমান ছাড়ার ফলে বহু যাত্রীর অন্য গন্তব্যে পৌঁছনার ফ্লাইটও মিস করছে।

যাত্রীদের প্রয়োজন ও নিরাপত্তাকে একেবারেই উপেক্ষা করে স্পাইসজেটের আচরণ নৈতিক দিক থেকে দৃষ্টিকটু। সাধারণ যাত্রীদের ওপর উদাসীনতা এবং দায় এড়ানোর মনোভাব স্পষ্ট। এমন “পরিষেবা” যাত্রীদের জন্য একেবারেই অগ্রহণযোগ্য।

আরও পড়ুন – সুপারস্টার নয়: কুণালের সুরে দেবকে খোঁচা ব্রাত্যর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...