Monday, March 23, 2026

আগরকরদের অদ্ভুত সিদ্ধান্ত, কোহলি-রোহিতকে অবাক করা প্রস্তাব!

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে ব্রাত্যজনের তালিকায় ক্রমশ নাম লেখাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma- Virat Kohli)। গৌতম গম্ভীর নতুন ভারতীয় দল তৈরি করতে চাইছেন, সেখানে তরুণদের সুযোগ দিতে কার্যত সন্মান বিলীন হচ্ছে মহারথীদের। গম্ভীরের ব্লু প্রিন্ট বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)।

আগামী এক দিনের বিশ্বকাপে কোহলি রোহিত খেলবেন না?    ওডিআই ক্রিকেটে খেলতে হলে আগরকর দেওয়া অলিখিত শর্ত মানতে হবে রো-কো জুটিকে। ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে দুই জনকে। কিন্তু রোহিত বা বিরাট এই বিষয়ে নিশ্চয়তা দেননি। যদি আগামী দিনে এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট না খেলেন তাহলে দুই জনে একদিনের দলেও নাও দেখতে পাওয়া যেতে পারে।

ঘরোয়া ক্রিকেট মূলতদের উত্থানের মঞ্চ। কিন্তু কোহলি রোহিত দুই জনই কেরিয়ারের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। দুই ফর্ম্যাট থেকে অবসরও নিয়েছেন। তাহলে তাদের ক্ষেত্রে কেন জোর করা হবে ঘরোয়া ক্রিকেট খেলতে। সত্যিই আগরকরদের অদ্ভুত সিদ্ধান্ত।

রোহিতকে একদিনের অধিনায়কত্ব থেকে সরানো প্রসঙ্গে আগরকর বলেছেন, তিন ফর্ম্যাটে তিন জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভাল নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে,রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয়, যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল।’’

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে বিতর্কের ঘনঘটা, দাপুটে জয় হরমনপ্রীতদের

রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো প্রসঙ্গে অজিত আগরকর বলেন,  “পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে, সেটা দেখতে হবে। রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর এটাও একটা কারণ। ওডিআই এখন খুব কম খেলা হয়, ২বছর কিন্তু বেশি সময় নয, বিশ্বকাপের আগে বেশি ম্যাচ পাওয়া যাবে না। তাই শুভমানকে এখন থেকেই দায়িত্ব দেওয়া হল। ও যাতে এখন থেকেই দল তৈরি করে নিতে পারে।

Related articles

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...