Tuesday, May 12, 2026

ইমিউনিটি সিস্টেম নিয়ে যুগান্তকারী গবেষণা, মেডিসিনে নোবেল ত্রয়ীর

Date:

Share post:

রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে যুগান্তকারী গবেষণায় চলতি বছরে মেডিসিনে নোবেল পেলেন তিন গবেষক। মেরি ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি। সোমবার সুইডেনের স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে কাজ করে? তা নিয়ন্ত্রণে রাখা হয় কী করে? কীভাবে এটি নিজের শরীরের কোষ বা অঙ্গকে আক্রমণ না করে কাজ করে? এ নিয়ে গবেষণা করতে করতেই এই ত্রয়ী জানতে পারেন, এর পিছনে রয়েছে একটি বিশেষ ধরনের রোগ প্রতিরোধক কোষ। এই কোষগুলিকে বলা হয় ‘রেগুলেটরি টি সেল’। রোগ প্রতিরোধের ক্ষেত্রে যে কোষটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হল ‘টি সেল’। এই কোষগুলিই বিভিন্ন ভাইরাস বা জিবাণু দ্বারা আক্রান্ত কোষগুলিকে নষ্ট করে। পাশাপাশি শরীরে আরও এক ধরণের রোগ প্রতিরোধক কোষ রয়েছে— ‘রেগুলেটরি টি সেল’। এই কোষগুলিই মানবদেহে ‘অটোইমিউন’ ব্যাধি হওয়া ঠেকায়। এই বিষয়টি প্রথম আবিষ্কার করেন মেরি, ফ্রেড এবং শিমন।

নোবেলজয়ী ব্রুনকো সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির একজন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার। র‍্যামসডেল সান ফ্রান্সিসকোতে সোনোমা বায়োথেরাপিউটিক্সের সায়েন্টিফিক অ্যাডভাইজ়ার এবং শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের বিশিষ্ট অধ্যাপক।

নোবেল কমিটি বলেছে, মেরি, ফ্রেড এবং শিমনের গবেষণা চিকিৎসা বিজ্ঞানে নতুন পথের দিশা দেখাবে। এই গবেষণা বিশেষত ক্যান্সার ও অটোইমিউন রোগের চিকিৎসার ক্ষেত্রে লাভজনক বলে দাবি বিশেষজ্ঞদের। নোবেলজয়ী তিন বিজ্ঞানী পুরস্কার হিসেবে পাবেন একটি মেডেল, একটি সার্টিফিকেট এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা অর্থাৎ ১.২ মিলিয়ন ডলার।

আরও পড়ুন – দুর্যোগে নিখোঁজ মা, অসহায় মেয়ের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...