Tuesday, May 12, 2026

কেন্দ্রের দাবি লাদাখ শান্ত: তবে কেন ১০ দিন বন্ধ ইন্টারনেট, প্রশ্ন লাদাখের

Date:

Share post:

গায়ের জোরে লাদাখ দখলের চেষ্টা রুখে দিয়েছেন লাদাখের মানুষ। বারবার পূর্ণ রাজ্য ও ষষ্ঠ তফশিলের দাবির মধ্যে দিয়ে লাদাখের (Ladakh) পাহাড়ি জমি বাঁচানোর লড়াই জারি রেখেছেন। তার জেরে গ্রেফতার হতে হয়েছে আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk)। গ্রেফতারির পর থেকেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, লাদাখে পরিস্থিতি স্বাভাবিক। অথচ কীভাবে লাদাখের মুখ বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে, তার প্রমাণ লেহ (Leh) শহরে গণ্ডগোলের পর থেকে এখনও পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ (internet suspension) রাখা হয়েছে।

লাদাখের দাবি আদায়ে বরাবর শান্তিপূর্ণ পথে হেঁটে ছিলেন সোনম ওয়াংচু ও লাদাখ অ্যাপেক্স বডি (LAB)। তা সত্ত্বেও কান দেয়নি কেন্দ্রের সরকার। ফলে ২৪ সেপ্টেম্বর লাদাখের যুবসমাজ প্রবল বিক্ষোভে ফেটে পড়ে। লাদাখের মানুষের জন্য গোটা দেশের কাছে নিজেদের আওয়াজ পৌঁছে দেওয়ার মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া। লাদাখের ন্যায্য দাবিকে মান্যতা নিতে না পেরে এবার লাদাখের কন্ঠ রোধের পথে স্বৈরাচারী মোদি সরকার।

আরও পড়ুন: ‘সংবিধানের উপর আঘাত’! প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর 

২৪ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে গোটা লাদাখে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রকের হাই পাওয়ার কমিটির সঙ্গে বৈঠক বাতিল করেছে লাদাখ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সোমবারেও একইভাবে দুই সংগঠনের তরফ থেকে দাবি করা হল, যে দাবি কেন্দ্রের সরকার করছে, লাদাকে পরিস্থিতি স্বাভাবিক বলে, তা সঠিক নয়। লাদাখে (Ladakh) এখনও ইন্টারনেট পরিষেবা নেই (internet suspension)। এবং দাবি আদায়কারীদের বিভিন্নভাবে হেনস্থা করে চলেছে কেন্দ্রের সরকার।

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...