Tuesday, May 12, 2026

বুধবার থেকে শুরু আইএফএ শিল্ড, প্রিয় দলের খেলা দেখবেন কীভাবে? জানুন বিস্তারিত

Date:

Share post:

বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড (IFA Shiled)। কল্যাণীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও শ্রীনিধি ডেকান। কলকাতা লিগের মতোই আইএফএ শিল্ডের সব  ম্যাচই হবে সরাসরি সম্প্রচার। শিল্ডের প্রতিটি ম্যাচ দেখানো হবে SSEN অ্যাপে।  মোহনবাগান-ইস্টবেঙ্গল সহ প্রতিটি দলের ম্যাচেই লাইভ স্ট্রিমিং হবে।

আইএফএ-র সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে শ্রাচি গ্রুপ। এই সংস্থার SSEN অ্যাপেই শিল্ডের খেলার লাইভ স্ট্রিমিং হবে।  ফলে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, মাঠে একান্ত যেতে না  পারলে মোবাইলেই প্রিয় দলের খেলা দেখতে পারবেন। দীর্ঘদিন পর আবার জৌলূসপূর্ণ ভাবেই শিল্ড আয়োজন করছে আইএফএ। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সিনিয়র দলকে খেলাবে। ফলে শিল্ড ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

কল্যাণী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হলেও মোহনবাগানের দুটি ম্যাচ ও ইস্টবেঙ্গলের শেষ গ্রুপ ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। গ্রুপের বাকি ম্যাচগুলি হবে কল্যাণী স্টেডিয়ামে। সব ম্যাচই হবে দুপুর ৩টে থেকে।

শিল্ড শুরুর আগে একটি বড়সড় রদবদল হয়েছে। আগে ঠিক ছিল যে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচটা কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামবে। কিন্তু, আচমকাই পরিবর্তন করা হল ভেন্যু। এবার লাল-হলুদ ব্রিগেডকে কিশোর ভারতী স্টেডিয়ামের পরিবর্তে কল্যাণী স্টেডিয়ামে খেলতে হবে।

আইএফএ পরিকল্পনা করেছে, ঢাকের বাদ্যিতে এবারের শিল্ড উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ পার্থ ভৌমিক। তাছাড়া, কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচ আয়োজন করার সময় কল্যাণী স্টেডিয়ামে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। সেকারণে ফের জেলার স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। এবারের আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচটি দেখতে টিকিট লাগবে না দর্শকদের। কিছু পাসের ব্যবস্থা করা হবে ক্লাবগুলোর জন্য। শুধু উদ্বোধনী ম্যাচ নয়। পরিকল্পনা রয়েছে ফাইনাল ছাড়া পুরো শিল্ডটাকেই টিকিট ফ্রি করার।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...