Monday, May 25, 2026

৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ: বিজেপি সাংসদের উপর হামলায় গ্রেফতার ২

Date:

Share post:

বানভাসি উত্তরবঙ্গে গিয়ে স্থানীয়দের হামলার মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু(Khagen Murmu) ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) নিজে হাসপাতালে গিয়ে দেখা করেন আহত সাংসদের সঙ্গে। অন্যদিকে পুলিশও তৎপরতার সঙ্গে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারিতে পদক্ষেপ নিল। ৪৮ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেফতার করা হল।

জলপাইগুড়িতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর। বর্তমানে তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও গাড়ি ভাঙ-চুর করা হয়, দেখানো হয় জুতোও। এদিন সফরে গিয়ে গুরুতর আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে শিলিগুড়ির হাসপাতালে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও এদিন কথা হয় মুখ্যমন্ত্রীর। আরও পড়ুন : মায়ানমারে জুন্টার বোমা হামলা! ৪০ জন নিহত, আহত বহু

হাসপাতালে আহত খগেন মুর্মুকে দেখতে গিয়ে সুকান্ত বলেন, ‘খগেন মুর্মুর মুখের হাড় ভেঙে গিয়েছে। ছয় সপ্তাহ থাকতে হবে হাসপাতালে। চার সপ্তাহ কথা বলতে পারবেন না। পুলিশ ব্যবস্থা না নিলে, বিজেপি নেবে’। ইতিমধ্যেই নাগরাকাটা এবং জয়গাঁও থেকে গ্রেফতার করল পুলিশ। মোট ৮ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিল বিজেপি। বাকি ৬ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...