Sunday, March 22, 2026

“দল নির্বাচন আমার হাতে নেই”, মুখ খুললেন ব্রাত্য শামি

Date:

Share post:

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে এমনকি অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলে (India’s squad) ব্রাত্য থেকেছেন মহম্মদ শামি( Mohammad Shami)। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শামি। তাঁর ফিটনেস নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, কড়া কথায় সব কিছুকে মাঠের বাইরে পাঠালেন ভারতীয় দলের তারকা পেসার।

নিজের ইউটিউব চ্যানেলে শামি জানিয়েছেন, “অস্ট্রেলিয়া সিরিজে কেন আমাকে দলে নেওয়া হয়নি তা নিয়ে অনেক চর্চা হচ্ছে, অনেক গুজব ছড়িয়েছে। মিম তৈরি হয়েছে।। আমার বক্তব্য, দল নির্বাচন আমার হাতে নেই। তার জন্য নির্বাচক কমিটি রয়েছে, কোচ, অধিনায়ক রয়েছে। ওরা যদি মনে করে আমাকে দলে দরকার তা হলে নেবে। আমি নিজে ফিট আছি এবং খেলার জন্য পুরোপুরি তৈরি।”

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা পাননি শামি। বাংলা হয়ে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে খেলবেন শামি।  এই প্রসঙ্গে বাংলার পেসার বলেন,  আমি কিন্তু খেলার প্রস্তুতই রয়েছি। অনুশীলনও করছি। দলীপ ট্রফিতে খেলেছি। সেখানে ৩৫ ওভার বল করেছি। আমার ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই।”

আরও পড়ুন :গম্ভীরের বাড়িতে জমজমাট নৈশভোজ, চমক দিয়ে হাজির কোচের প্রিয় পাত্র

সম্প্রতি একদিনের দলেও নেতৃত্বের বদল ঘটেছে। ভারতীয় দলের নয়া অধিনায়ক শুভমান গিলের পাশেই থাকছেন শামি। তাঁর কথায়, “বিষয়টি নিয়ে বড্ড চর্চা হচ্ছে। তবে শুভমান গিল কিন্তু দলকে ইংল্যান্ডে গিয়ে টেস্টে নেতৃত্ব দিয়েছে। এর আগে আইপিএলে দলকে নেতৃত্ব দিয়েছেন। কাউকে না কাউকে নেতৃ্ত্ব দিতেই হবে। বোর্ডে সেই দায়িত্ব গিলকে দিয়েছে। আমার মনে হয় এই নিয়ে প্রশ্ন তোলা  উচিত নয়, আজ এক আছেন কাল অন্য কেউ হবেন এই চক্র চলতে থাকবে।”

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...