Sunday, May 31, 2026

করবা চৌথে সুপ্রিম উপহার, আদালতের মহিলা কর্মীদের সনাতনী ভারতীয় পোশাক পরার অনুমতি

Date:

Share post:

আজ করবা চৌথ (Karwa Chauth Festival)। দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের কাছে এটি একটি বড় উৎসব। বিশেষ করে ভারতের উত্তর অংশে ধুমধাম করে করবা চৌথ উদযাপন করা হয়। সন্ধ্যে-রাতে অনুষ্ঠান হলেও সকালে তো অফিসের ছুটি নেই তাই এবার সুপ্রিম কোর্টের (Supreme court) মহিলা কর্মীদের জন্য বড় ঘোষণা।এই উৎসব উপলক্ষে শীর্ষ আদালত একদিনের জন্য (১০ অক্টোবর) সমস্ত মহিলা কর্মীকে আদালতের ইউনিফর্মের বদলে সনাতনী ভারতীয় পোশাক পরে আসার অনুমতি দিয়েছে।

কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে স্বামীর মঙ্গল কামনায় মহিলারা ব্রত উপবাস পালন করেন, একেই বলে করবা চৌথ (Karwa Chauth)। অবাঙালিদের মধ্যে এই উৎসবের জনপ্রিয়তা তুঙ্গে। অবশ্য আজকাল অনেক বাঙালিরা মহিলারাও পরিবার এবং প্রিয় মানুষের মঙ্গল কামনায় এই দিনটি পালন করেন। এবার সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে স্বভাবতই খুশি আদালতে কর্মরত মহিলারা। বিজ্ঞপ্তির নোটিশ প্রকাশ্যে আসতেই শীর্ষ আদালতের সিদ্ধান্তের প্রশংসা করছেন সকলেই।

 

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...