Friday, May 22, 2026

অনুমোদনের ফাঁসে আটকে অপরাজিতা বিল! অভিষেকের ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

Date:

Share post:

অপরাজিতা বিল আইনে পরিণত হয়ে গেলে ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধ আরও কমত। পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই বিল পাশ হয়ে রাজ্যপালের কাছে যাওয়ার পরেও অনুমতি না মেলায় ধর্ষণের মতো অপরাধে অত্যন্ত কঠোর শাস্তি লাভ করা যায়নি। এই অভিযোগ আগেই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনার পরে সেই ভিডিও ক্লিপ নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফের মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণ করেছে তৃণমূল।

এদিন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার একটি ভিডিও ক্লিপিং পোস্ট করেছে তৃণমূল। সেখানে অভিষেক অভিযোগ করছেন, ধর্ষণ আটকাতে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য রাজ্য সরকার অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠিয়েছে। সেই বিল অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাজ্যপাল। কিন্তু এক বছর পরেও সেই বিলে অনুমোদন মেলেনি। তাই বিজেপির মুখে নারী সুরক্ষার বুলি মানায় না।

আর জি করে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের পরেই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে অপরাজিতা বিল পাশ করে রাজ্য বিধানসভা। আরজিকর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজার দাবিতে উচ্চতর আদালতেও যায় রাজ্য। এদিকে অপরাজিতা বিল পড়ে রয়েছে লালফিতের ফাঁসে। সেই বিল আইনে কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ শাসকদল ফের অভিষেকের বক্তব্য নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।

আরও পড়ুন- বদলে গেল ফাটাকেষ্টর কালীপুজোর প্রতিমা! কারণ জানলে অবাক হবেন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...