Sunday, March 22, 2026

দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

Date:

Share post:

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা করেছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে কিছুটা চাপে হরমনপ্রীত কৌরের দল। ভারতের সেমিফাইনালের সমীকরণ কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়া সাত পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভারত। নেট রান রেটও পজিটিভেই রয়েছে ভারতের। এই পরিস্থিতিতে নকআউট নিশ্চিত করতে বাকি থাকা দুই ম্যাচ জিততে হবে হরমনপ্রীত-স্মৃতিদের।

মহিলাদের বিশ্বকাপ মোট ৮টি দল নিয়ে হচ্ছে। এর মধ্যে শীর্ষ চার দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৭ পয়েন্ট) ও ইংল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট) শীর্ষ দুই স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে।
আগামী রবিবার বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে উইমেন ইন ব্লু।

তারপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই দুই ম্যাচে জিতলে আট পয়েন্ট পাবে ভারত। ভারত টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় তিন বা চার নম্বরে জায়গা করে নিতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন।ভারতকে সেমিফাইনালে জায়গা করে নিতে হলে বাকি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও ম্যাচ হারা চলবে না।

আরও পড়ুন: ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

এদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে। এরমধ্যে দুটিতে জিতেছে একটিতে হেরেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কাছেও রয়েছে ৪ পয়েন্ট। কিন্তু, নেট রানরেট মাইনাস থাকার কারণে তারা চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে।তালিকায় সবার নীচে পাকিস্তান।

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...