Wednesday, June 24, 2026

বিভ্রাট মেট্রোর ব্লু লাইনে: আংশিক বন্ধ পরিষেবা

Date:

Share post:

যান্ত্রিক সমস্যায় ফের দুর্ভোগ কলকাতা মেট্রোর ব্লু লাইনে। সম্প্রতি যতবার মেট্রো বিভ্রাট হয়েছে প্রতিবারই সবথেকে ব্যস্ত লাইন – ব্লু লাইনেই সমস্যা হয়েছে। বুধবার ফের আচমকাই আংশিক বন্ধ হয়ে গেল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। আশ্চর্যজনকভাবে এবার জানানো হল না পরিষেবা বন্ধ হওয়ার কারণ। এদিন বেলা পৌনে একটা থেকে বন্ধ হল দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল। পরিষেবা পাওয়া গেল দক্ষিণেশ্বর থেকে দমদম ও ময়দান থেকে শহিদ ক্ষুদিরামে পরিষেবা।

বুধবার বেলা বাড়তেই সমস্যা শুরু হয় মেট্রোর ব্লু লাইনে। বেলা সাড়ে ১১টার পর থেকেই প্রতি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে করিয়ে চালানো হয় ট্রেনগুলি। এরপর পৌনে ১টা নাগাদ সম্পূর্ণ ভেঙে পড়ে মেট্রোর পরিকাঠামো। সাধারণত আত্মহত্যার চেষ্টা বা সিগনাল সংক্রান্ত সমস্যায় মেট্রোর পরিষেবা বিঘ্নিত হলে জানিয়ে দেওয়া হয় কারণ। কিন্তু বুধবার তা হয়নি। এককথায় কোনও কারণ না দেখিয়েই আংশিক বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। এমনকি বিভিন্ন স্টেশনে বন্ধ করে দেওয়া হয় টিকিট কাউন্টারগুলিও।

আরও পড়ুন: ওষুধ বিক্রিতে কড়া রাজ্য, বৃহস্পতির মধ্যে মজুত মেডিসিনের তালিকা পাঠানোর নির্দেশ হাসপাতালগুলিকে

জানা যায়, গিরিশ পার্ক ও মহাত্মাগান্ধী মেট্রো স্টেশনের মাঝে লাইনে সমস্যা দেখা যায় আচমকাই। দ্রুত মেরামতির কাজের জন্য কোনও পরিকল্পনা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পরিষেবা আংশিকভাবে। অথচ দমদম বা অন্যান্য স্টেশনে যাত্রীদের ওঠার আগে জানানো হয়নি বিভ্রাটের ব্যাপারে। বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ইঞ্জিনিয়ার দিয়ে মেরামতির কাজ শুরু হলেও অন্ধকারে রাখা হয় যাত্রীদের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...