Tuesday, May 12, 2026

দুর্গত উত্তরবঙ্গের পাশে টলিউড, বিপর্যয় মোকাবিলা তহবিলে ৩৩ লক্ষ টাকা দান

Date:

Share post:

উত্তরবঙ্গের (North Bengal) প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াল টলিউড (Tollywood)। কলাকুশলী ও প্রযোজকদের যৌথ মঞ্চ মিলে রাজ্যের ‘রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল’-এ মোট ৩৩ লক্ষ টাকা দান করা হয়। বুধবার, টালিগঞ্জে একযোগে সাংবাদিক বৈঠক করে এই কথা জানাল ফেডারেশন, ইম্পা, সুরিন্দর ফিল্মস-সহ অন্যান্যরা।ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, এই উদ্যোগের নেতৃত্বে ছিল Federation of Cine Technicians and Workers of Eastern India, যাঁরা প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফেডারেশনের পক্ষ থেকে টলিউডের সমস্ত কলাকুশলী, টিভি সিরিয়ালের প্রযোজক, ইমপা, জি বাংলা, সান বাংলা সহ চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ার সকলকে এই মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে কলাকুশলীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা করে প্রত্যেকে অর্থ সাহায্য করেন। স্বরূপ নিজেও ব্যক্তিগতভাবে টাকা দিয়ে সাহায্য করেছেন। সব মিলিয়ে ফেডারেশন ২৮ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান সংগ্রহ করেছে। এর পাশাপাশি, ইমপা (Eastern India Motion Pictures Association)-এর পক্ষ থেকে আরও ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ লক্ষ টাকা।এই উদ্যোগে বিশেষভাবে সহযোগিতা করেছেন ক্যামেলিয়া গ্রুপ-এর কর্ণধার। যাঁর আর্থিক অনুদান ফেডারেশনের এই বিশেষ উদ্যোগকে আরও সফল করেছে। ফেডারেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, “ফেডারেশন সবসময়ই যেকোনো মানবিক কাজে অগ্রণী ভূমিকা নিয়ে এসেছে। আজও সেই ঐতিহ্য বজায় থাকল। ভবিষ্যতেও আমরা সমাজের পাশে থেকে এ ধরনের উদ্যোগে সদা সচেষ্ট থাকব-এই আমাদের অঙ্গীকার। আমরা আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা এই মানবিক উদ্যোগে ফেডারেশনের সঙ্গে একাত্ম হয়েছেন। এই ঐক্য ও সহমর্মিতা আমাদের টলিউডের প্রকৃত শক্তি।”

ছিলেন Federation of Cine Technicians and Workers of Eastern India-এর তরফ থেকে স্বরূপ বিশ্বাস, Eastern India Motion Pictures Association-এর পক্ষ থেকে পিয়া সেনগুপ্ত, Surinder Mis Films Pvt. Lid-এর তরফে নিসপাল সিং-সহ অনেকে।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...