Tuesday, May 12, 2026

“আমরা কি মানুষ নই?” মধ্যপ্রদেশে আত্মহত্যার চেষ্টা ২৫ রূপান্তরকামীর!

Date:

Share post:

ফিনাইল খেয়ে গণআত্মহত্যার চেষ্টা ২৫ জন রূপান্তরকামীর (Transgender)! ঘটনাটি ঘটেছে বুধাবার রাতে মধ্য প্রদেশের ইন্দোরে (Indore)। তাঁদের সকলে উদ্ধার করে মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ সূত্রে খবর।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) আনন্দ কালাগগি সাংবাদিকদের জানান যে, নন্দলালপুরার একবাড়ির কিন্নরদের ডেরাতে একসঙ্গে ২৫ জন রূপান্তরকামী একসবগে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার খবর পেতেই আমাদের উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। এ্যাম্বুলেন্স ডেকে তৎক্ষণাৎ তাঁদের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন যে বেশিরভাগের অবস্থা এখন স্থিতিশীল।
তবে, নন্দলালপুরা “কিন্নর” ডেরার সঙ্গে যুক্ত নেহা কুনওয়ার সাংবাদিকদের জানান যে, “অক্ষয় কুমায়ুন এবং পঙ্কজ জৈন নামের দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক বলে দাবি করে আমাদের ব্ল্যাকমেইল করতেন এবং নানা হুমকি দিচ্ছিলেন। আমাদের এক রূপান্তরকামীকে ধর্ষণও করেন। আমাদের থেকে ১.৫ লক্ষ টাকাও হাতিয়েছে। আমরা কি মানুষ নই?” মঙ্গলবার ভুক্তভোগী রূপান্তরকামিরা পন্ধ্রিনাথ থানায় অভিযোগও দায়ের করেছেন। আরও পড়ুন: বিজেপির ওডিশায় পুলিশে নিয়োগের পরীক্ষায় ৩০০ ‘চাকরি বিক্রি, মূল অভিযুক্ত পলাতক

গণ-আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা হাসপাতালে জড়ো হন এবং অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন ২০১৯ এর ১৮ ধারা এবং ভয় দেখানোর অভিযোগে মামলা করা হয়েছে।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...