Wednesday, March 25, 2026

মুখ পড়ল মামলাকারীর, মমতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বাধ্য হল ‘আত্মদীপ’

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মামলা করতে গিয়ে মুখ পড়ল মামলাকারী সংস্থা। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আদালত অবমাননার মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হল তারা। মামলায় অনুমতি দেননি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। তাঁর অনুমতি ছাড়া মামলা উঠলে তা খারিজ হয়ে যেত। সেই কারণে আগেই মামলাটি প্রত্যাহার করে মামলাকারী সংস্থা।

সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের পরে সেই বিষয়ে মন্তব্য করেন মমতা। সেই মন্তব্যে আদালত অবমাননার অভিযোগ (Contempt of Court) করে ‘আত্মদীপ’ নামের এক সংস্থা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চে গত জুলাই মাসে মামলাটি ওঠে। তখনই মামলাকারীকে ভর্ৎসনা করেছিলেন প্রধান বিচারপতি। বলেন, অন্য জায়গায় গিয়ে রাজনীতি করুন। কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এই মামলার অনুমতি দেবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি।

সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা হলে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল এবং হাই কোর্টে মামলা হলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুমতি প্রয়োজন। এ সব ক্ষেত্রে মমতার বিরুদ্ধে মামলার অনুমতি মিলল না। অ্যাটর্নি জেনারেলের অনুমতি না মেলায় মামলা প্রত্যাহারের অনুমতি চায় সংশ্লিষ্ট সংস্থা। সেই অনুমতি দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...