Tuesday, May 12, 2026

কারা কারা কাঁদল? দেখতে উঠে বসল ‘মরা’

Date:

Share post:

আমরা অনেকেই ভাবি—মরার পর কে আমাদের দেখতে আসবে, কে কাঁদবে? সেই ভাবনা থেকেই জীবিত অবস্থাতেই বাঁশের দোলা চড়ে শ্মশানে রওনা দিলেন ৭৪ বছর বয়সী প্রাক্তন ভারতীয় বিমানবাহিনী অফিসার (Indian Air force officer) মোহনলাল। ঘটনাটি ঘটেছে বিহারের গয়ার কোনচি গ্রামে।

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহনলালজিকে সম্মান জানাতে তাঁর ‘শেষ যাত্রা’য় বহু মানুষ যোগ দেন। “রাম নাম সত্য হ্যায়” ধ্বনির সঙ্গে বাজতে থাকে নানা দেশভক্তিরও গান, “চল উড় যা রে পঞ্ছি, অব দেশ হুয়া বেগানা”। আরও পড়ুন: গুজরাটে গোটা মন্ত্রিসভার ইস্তফা! রদবদল মোদির রাজ্যে

শ্মশানের কাছে জেতেই সবাই প্রায় আত্মারাম খাঁচাছাড়ার জোগাড়। আচমকাই উঠে বসেছে ‘শবদেহ’। অবশেষে নিজেই হেসে জানালেন তাঁর মৃত্যুতে কে কে আসবে তা দেখার জন্যই এই আয়োজন। মোহনলাল জি জানান, “একজন মানুষ মারা গেলে, কে কে তাঁর শেষকৃত্যে অংশ নিচ্ছে, তা তিনি জানতে পারেন না। আমি নিজে এই অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম মানুষের মনে আমার জন্য কতটা সম্মান ও ভালোবাসা আছে।” তারপর নিজের-ই কুশপুতুল দাহ করে শেষকৃত্যের সমস্ত প্রথাগত নিয়ম পালন করেন। সবার জন্য খাওয়া-দাওয়ার আয়োজনও করেন তিনি। নেট দুনিয়ায় এই খবর ছড়াতেই বিভিন্ন রকম মন্তব্য। এ এক অভিনব ঘটনা। অনেকেরই মত মরে যাওয়ার পর কি হবে তা কে জানতে যাচ্ছে। কিন্তু তার এই প্রচেষ্টা নিশ্চয়ই নেট মহলে শোরগোল তুলেছে।

Related articles

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...