Monday, June 22, 2026

উত্তরবঙ্গে ‘দ্বিতীয় লামাহাটা’, মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন পর্যটন প্রকল্প

Date:

Share post:

উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে লাগাতার উদ্যোগ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন উত্তরবঙ্গের পাহাড়কে মিনি সুইৎজারল্যান্ড করে তুলবেন। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা জায়গায় কখনও কটেজ, কখনও নতুন জায়গার নামকরণ করেছেন। এবার উত্তরবঙ্গ পরিদর্শন শেষে আরও এক নতুন লামাহাটার খোঁজ দিলেন।

মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে যান মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাস, উচ্চপদস্থ আধিকারিক, সিএস মনোজ পন্থ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে নিয়ে নতুন জায়গা চিহ্নিত করেন। এটি সুখিয়াপোখরি থেকে পশুপতি যাওয়ার পথে পড়বে। একদিকে পাইনবন, অন্যদিকে চা-বাগান। চা-বাগানের মাঝেই মাথা উঁচু করে কাঞ্চনজঙ্ঘার ঘুমন্ত বুদ্ধ। সেই জায়গাটিকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের মোবাইল থেকে তুলে রাখলেন অনেক ছবিও। মঙ্গলবার এলাকাটি দেখে আসার পর জেলাশাসককে যাবতীয় নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, ‍‘‍‘সুখিয়া থেকে মিরিক যাওয়ার পথে নতুন একটি পর্যটনক্ষেত্র হবে ঠিক লামাহাটার মতোই। আমি দেখে এসেছি। লোকে শুটিং করতে আসবে। নতুন পর্যটনক্ষেত্র এক বছরের মধ্যে হবে। এখানে থাকবে হোম স্টে।’’ কয়েক মাসের মধ্যেই উত্তরবঙ্গে গড়ে উঠবে আরও একটি নতুন জায়গা যা পর্যটকদের কাছে আরও একটি আকর্ষণকেন্দ্র হয়ে উঠবে।

আরও পড়ুন- পুরসভাগুলিতে চেয়ারম্যানদের রদবদলের তালিকা প্রকাশ শীঘ্রই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...