Tuesday, June 23, 2026

পুরসভাগুলিতে চেয়ারম্যানদের রদবদলের তালিকা প্রকাশ শীঘ্রই

Date:

Share post:

রাজ্যের পুরসভাগুলিতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন আসতে চলেছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে দলের পক্ষ থেকে পুরসভার চেয়ারম্যানদের রদবদলের তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার নিজেই এই কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্য, “পুজোর আগে থেকেই দলের সাংগঠনিক রদবদলের তালিকা প্রকাশ হচ্ছে। এই রদবদল সম্পূর্ণভাবে পারফরম্যান্সের ভিত্তিতে করা হবে। পুরসভাগুলির ক্ষেত্রে চেয়ারম্যানদের কার্যকারিতা এবং পুরসভার সামগ্রিক পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।” রাজ্যের বিভিন্ন পুরসভার কার্যক্রম ও প্রকল্পের বাস্তবায়নের গতিবেগ, জনগণের সমস্যার সমাধান এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি মূল্যায়ন করে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দলের কর্মদক্ষতা বাড়াতে এবং স্থানীয় প্রশাসনের কার্যকারিতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন- রাজ্যের সব জেলা থেকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির তথ্য তলব নবান্নের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...