Tuesday, June 23, 2026

রাজ্যের সব জেলা থেকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির তথ্য তলব নবান্নের 

Date:

Share post:

উত্তরবঙ্গের পাশাপাশি এবার রাজ্যের প্রতিটি জেলাকেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে এই তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

নবান্ন সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, তাঁদের এক লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সরবরাহ করা হবে এবং তা ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মডেল অনুযায়ী দেওয়া হবে।

ক্ষতিপূরণের প্রক্রিয়ায় পঞ্চায়েত দফতরের ভূমিকা প্রধান থাকায় প্রতিটি জেলার প্রশাসনের কাছ থেকে বাড়িভিত্তিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের টানা বৃষ্টি ও ধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর আগে দক্ষিণবঙ্গেও ডিভিসি-র জলছাড়া ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবান্নের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সব জেলা দ্রুত ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তালিকা জমা দিতে বাধ্য। সরকারি সূত্রের বক্তব্য, এ তথ্যের ভিত্তিতেই ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন – ভোটার তালিকা থেকে বাদ শতাধিক বাংলাদেশি, কড়া নজর নির্বাচন কমিশনের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...