Monday, June 22, 2026

দেশের মধ্যে কলকাতা ‘নিরাপদতম’ শহর: বিরোধীদের কুৎসার জবাবে ফের মনে করালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একাধিকবার কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যানে দেশের মধ্যে ‘নিরাপদতম’ শহরের (Safest City) তকমা পেয়েছে কলকাতা (Kolkata)। কিন্তু তার পরেও মহানগরের নিরাপত্তা নিয়ে কুৎসা ছড়ায় বিরোধীরা। শুক্রবার, কলকাতার বিভিন্ন ক্লাবের কালীপুজোর উদ্বোধন গিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানবাজারে (Jaanbazar) কালীপুজো (Kalipujo) উদ্বোধনে গিয়ে মমতা বলেন, ”ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কি সেফ আছেন? কলকাতায় হলো নিরাপদতম শহর। এটা আমরা বলছি না। এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে।”

কলকাতাকে (Kolkata) ‘নিরাপদতম’ শহর বলে উল্লেখ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ”আর কোথাও এত শান্তিতে থাকতে পারেন? কত ঘটনা ঘটে অন্য রাজ্যে।” এর পরেই ডবল ইঞ্জিন সরকারকে নিশানা করে মমতা বলেন, ”আমি চাই না, আমাদের রাজ্যে কোনও ঘটনা ঘটুক। কিন্তু যদি কোনও ঘটনা ঘটে, আপনারা বলেন বেঙ্গল সেফ নয়। আপনারা থাকছেন কী করে তা হলে? রোজ রাস্তা অবরোধ করছেন, রোজ কোর্টে যাচ্ছেন? বেঙ্গল সেফ না হলে কোনটা সেফ?” এ দিন বিকেলে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related articles

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...