Monday, June 22, 2026

দেশে সেরার তালিকায় কলকাতার সরকারি দুই স্কুল

Date:

Share post:

শিক্ষা বিভাগে শহর কলকাতার (Govt. education department) মুকুটে নয়া পালক। ‘এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর র‍্যাঙ্কিং-এ রাজ্য সরকার পোষিত ডে স্কুলের তালিকায় দেশের মধ্যে স্থান করে নিল কলকাতার দুটি স্কুল। এই তালিকায় ১২ নম্বর স্থানে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ, ২৩ নম্বর স্থান পেয়েছে যোধপুর পার্ক বয়েজ।
ইতিমধ্যেই দিল্লি থেকে শংসাপত্র নিয়ে এসেছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য। তিনি বলেন, দিন দিন প্রতিযোগিতা কঠিন হচ্ছে। এগিয়ে থাকছে নয়াদিল্লি, চণ্ডীগড় বা ওড়িশার স্কুলগুলি। তার মধ্যেও সীমিত পরিকাঠামো নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

পার্থপ্রতিমবাবু আরও বলেন, লম্বা ছুটি একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এখানেই অন্য রাজ্য এবং বেসরকারি স্কুলগুলির কাছে আমরা পিছিয়ে পড়ছি। ছুটির সময় অনলাইন ক্লাসের কথা বলা হলেও শিক্ষক-শিক্ষিকারা রাজি হন না। আরও পড়ুন: সন্তানের সামনেই স্ত্রীকে খুন যুবকের! চাঞ্চল্য দমদমে

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...