Monday, June 22, 2026

ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান: শাহবাজের মুখোশ খুলে দিলেন ট্রাম্প

Date:

Share post:

পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ যুগের পর যুগ ধরে ভারতে মানুষের মৃত্যু ও ভারতীয় সেনার প্রাণহানি ঘটিয়ে এসেছে। পহেলগাম হামলার (Pahalgam attack) পরবর্তীতে তাই ভারতের শাসক বিরোধী উভয় পক্ষই গোটা বিশ্বের কাছে পাকিস্তানের (Pakistan) পর্দাফাঁস করতে প্রতিনিধি পাঠিয়েছিল। এবার পাকিস্তানের সেই স্বরূপ খুলে দিলেন খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট জানালেন ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান, ঠিক যেমন আফগানিস্তানে (Afghanistan) চলছে।

ভারতের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধপরিস্থিতি তৈরি হলেও যুদ্ধ হয়নি। পাকিস্তান এক তরফা হামলা চালিয়েছিল ভারতের সাধারণ পর্যটকদের উপর। ততবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেছেন, ভারতের হামলায় পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়টি। আড়াল করার চেষ্টা করেছেন পাকিস্তানের সন্ত্রাসবাদকে।

এবার প্রকাশ্যে পাকিস্তানের পর্দাফাঁস করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি নোবেল শান্তি (Nobel Peace prize) পুরস্কার না পাওয়া নিয়ে যথেষ্ট হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে নোবেল কমিটিকে দায়ী করা ছাড়া তাঁর আর উপায়ও নেই। কারণ ভারত-পাকিস্তানের যে সংঘাত হয়ইনি, তা নিয়েও তিনি নোবেল দাবি করেছেন। সেই আফশোষ জানাতে গিয়ে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমি কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছি। ভারত, পাকিস্তানকেই উদাহরণ হিসাবে দেখুন। একটা খুব খারাপ পরিস্থিতি হতে পারত। যদিও আমি বুঝি যে পাকিস্তান হামলা চালিয়েছিল। বা যেমন আফগানিস্তানের উপর একটা হামলা চলছে।

আরও পড়ুন: তিনবার হামলা কপিলের ক্যাফেতে! দায় স্বীকার করে হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

কার্যত আমেরিকা যে পাকিস্তানকে সেফ গার্ড করে চলেছে প্রতিনিয়ত, এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত। তাই ট্রাম্পকে তুষ্ট রাখতে তাঁর নোবেলের পক্ষে সওয়াল করেছেন শাহবাজ শরিফ। যদিও এর প্রেক্ষিতে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...