Monday, May 11, 2026

দধিকর্মা-সহ একাধিক উপাচারে সাঙ্গ মমতার বাড়ির কালীপুজো, ব্যস্ততার মধ্যেই জরুরি আলোচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কালীপুজোর পরেরদিন দধিকর্মা-সহ একাধিক উপাচারের পুজো সাঙ্গ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পুজো। সোমবার পুজোর পরে মঙ্গলবারও কালীঘাটের বাড়িতে কালীপুজোর (Kali Pujo) একাধিক উপাচার পালিত হয়। পুজো চলাকালীন সেখানে গিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সারেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনেরা। এদিনও পুজোর তদারকি করেন মুখ্যমন্ত্রী।

এদিন পুরোহিত বসেন মাতৃ আরাধনায়। সেইসময় সেখানে ঠায় দাঁড়িয়ে পুজোর কাজে অংশ নেন মুখ্যমন্ত্রী। পুজোর ব্যস্ততার মধ্যেই অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

৪৮ বছর ধরে চলছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো৷ এই পুজো শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর মা। এক বছর বাদেই শুরু হবে ৫০ বছর পূর্তির প্রস্তুতি। পরম্পরা ও ঐতিহ্য মেনে দধিকর্মা-সহ একাধিক উপাচারের পুজো সাঙ্গ হয়। এদিনও বেশ কয়েকজন অভ্যাগত আসেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। বাড়ির বাইরে এদিনও ছিল সাধারণ মানুষের ভিড়। তাঁদেরও যথাসাধ্য আপ্যায়ন করা হয়।

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...