Saturday, April 18, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন! হতাহতের খবর নেই

Date:

Share post:

দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে। দমকলের দুটি ইঞ্জিন (fire tender) ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ সেতুর উপর যান চলাচল বিঘ্নিত হয়। বেসরকারি বাসটির (private bus) যাত্রী থেকে চালক-খালাসি কেউ ঘটনায় আহত হননি।

হাওড়ার আমতা থেকে ধর্মতলাগামী একটি বেসরকারি বাস দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) উপর ধর্মতলা যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বুধবার সকাল ৭টা নাগাদ। ধর্মতলা (Dharmatala) নামার মুখে বাসটিতে আচমকাই আগুন লেগে যায়। আমতা থেকে বাসে ওঠা যাত্রীদের দাবি, বাসটি চলতে শুরু করার পর থেকেই একটা গন্ধ বেরোচ্ছিল। দ্বিতীয় হুগলি সেতুর উপর ওঠার পর ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। তখনই বাস থামিয়ে দেন চালক।

চালকের তৎপরতায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। ততক্ষণে একদিকে বাসের ইঞ্জিনের আগুন বেড়ে যায়। গোটা বাস (private bus) দাউদাউ করে জ্বলতে থাকে। অন্যদিকে ফুল তেলের ট্যাঙ্কার থেকে সেতুর উপর তেল পড়তে থাকে দ্রুত হারে। আগুন সেতুর উপর সেই তেলেও লেগে যায়। যার জেরে কলকাতাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: রাজ্যে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা গড়ে তুলতে মাস্টার প্ল্যান

ঘটনার খবর পেয়েই হেস্টিংস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। দমকলের অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যদিও তদন্তের পরই আসল কারণ জানা যাবে। প্রায় পৌনে এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয় দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী পথে।

Related articles

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...