Sunday, June 21, 2026

একদিনের নোটিশে দিল্লি তলব! নির্বাচন কমিশনের বৈঠকে রাজ্যের CEO-রা

Date:

Share post:

বাংলায় দিল্লির নির্বাচনী আধিকারিকরা সফর শেষ করার পরই দেশজুড়ে এসআইআর চালু করার পদ্ধতি শুরু হতে পারে, এমনটা আশঙ্কা ছিল। কার্যত এবার সেই সম্ভাবনা সত্যি হতে চলেছে, যার প্রমাণ মিলল মঙ্গলবার নির্বাচন কমিশনের (Election Commission) জরুরি চিঠিতে। সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের (CEO) দুদিনের বৈঠকে ডাকা হল বুধ ও বৃহস্পতিবার। সম্ভাবনা তৈরি হল বৈঠকের পর দেশ জুড়ে এসআইআর (SIR) ঘোষণার।

দুসপ্তাহ আগেই বাংলায় এসেছিলেন উপ-নির্বাচনী আধিকারিক (Deputy Election Commissioner) জ্ঞানের ভারতী। এর পরই বাংলায় নতুন করে দুজন এসআইআর আধিকারিক নিয়োগ করা হয়। দায়িত্ব পেয়েছেন বাংলার দুই আইএএস (IAS) আধিকারিক অরুন প্রসাদ এবং হরিশংকর পানিকর। তবে অন্যান্য রাজ্যে এখনও এসআইআর নিয়ে তেমন তৎপরতা শুরু হয়নি। যদিও মাসখানেক আগেই সব রাজ্যের আধিকারিকদের নিয়ে একপ্রস্থ বৈঠক সেরেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

এবার বৈঠক ডাকা হল জরুরী ভিত্তিতে। মঙ্গলবারই সব রাজ্যের (all states) নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে চিঠি পৌঁছয় বুধ ও বৃহস্পতিবারের দুদিনের বৈঠকে যোগ দেওয়ার জন্য। এই বৈঠকে থাকবেন আরও কিছু আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার নিজেই এই বৈঠক পরিচালনা করবেন। বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট নেওয়ার পাশাপাশি দেওয়া হবে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ।

আরও পড়ুন: ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযান ঘিরে দুই দিনের বৈঠক দিল্লিতে 

বিহার বিধানসভা নির্বাচনের পরে গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলার বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে বাংলায় কমিশনের তৎপরতা বেশি থাকলেও গোটা দেশের এসআইআর নিয়েই চিন্তা ভাবনা করছেন নির্বাচন কমিশন। বাংলায় ইতিমধ্যেই ভোটার তালিকায় (voter list) বর্তমান ভোটারদের ম্যাপিং-এর (voter mapping) কাজ অনেকটা হয়ে গিয়েছে, বলে দাবি করেন বাংলার নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সে ক্ষেত্রে গোটা দেশে একসঙ্গে, না শুধু বাংলাতেই এসআইআর চালু হবে পুজোর পরে, তা স্পষ্ট হবে দুদিনের বৈঠকের পরে।

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...