Monday, April 13, 2026

দিল্লিতে উধাও নারী নিরাপত্তা: কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা!

Date:

Share post:

রাজধানীতে নারী নিরাপত্তা কতটা তলানিতে তা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। আর এবার এক তরুণীর উপর অ্যাসিড হামলার (acid attack) মত ঘটনায় ফের একবার বড়সড় প্রশ্নের মুখে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ঘটনায় অভিযুক্তকে চিহ্নিত করতে পারলেও ১২ ঘণ্টাতেও গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ (Delhi Police)।
দিল্লি মুকুন্দপুর এলাকার বাসিন্দা আক্রান্ত তরুণী একটি বেসরকারি কলেজের পড়ুয়া। রবিবার অতিরিক্ত ক্লাসের পর তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে ঘিরে ধরে তারই প্রতিবেশী জিতেন্দর ও তার দুই সঙ্গী। সামান্য বচসার পরেই তারা তরুণীর দিকে অ্যাসিড ছুড়ে মারে। মুখে অ্যাসিডের হামলা (acid attack) আটকাতে দুহাত তুলে বাঁচার চেষ্টা করলে পুড়ে যায় তরুণীর হাত ও পেট।
ঘটনার পরই দ্রুত তরুণীকে ভর্তি করা হয় দিল্লির দীপ চাঁদ বন্ধু হাসপাতালে। সেখান থেকেই খবর যায় পুলিশে। তরুণীর পরিবারের দাবি, জিতেন্দর নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে উত্তক্ত করছিল তরুণীকে। বিবাহিত হওয়া সত্ত্বেও বার বার তরুণীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু তাতে কোনওমতে রাজি না হওয়ায় রবিবার অশোকবিহারে (Ashoke Vihar) এলাকায় ওই হামলা চালানো হয়।
আহত তরুণী জানিয়েছেন ঘটনার সময় জিতেন্দরের সঙ্গে ছিল তার দুই সঙ্গী ঈশান ও আরমান। ঈশানের হাতে ছিল অ্যাসিডের (acid) বোতল। সে সেই বোতল তুলে দেয় আরমানের হাতে। আরমান অ্যাসিড ছুঁড়ে মারে তরুণীর দিকে। বাঁচার চেষ্টায় দুহাত তুললে দুটি হাতই পুড়ে যায় তরুণীর। তবে তাঁর মুখ অক্ষত রয়েছে। ঘটনার পর স্থানীয় সিসিটিভি ফুটেজ (CCTV footage) দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। যদিও ১২ ঘণ্টাতেও কাউকে গ্রেফতার করা যায়নি।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...