Saturday, February 28, 2026

পাঁজর থেকে রক্তরক্ষণ, অস্ট্রেলিয়ার হাসপাতালে আইসিইউতে শ্রেয়স

Date:

Share post:

শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) নিয়ে উদ্বেগ বাড়ছে। চোট পেয়ে হাসপাতালে ভর্তি থাকা শ্রেয়সকে আইসিইউতে(ICU) স্থানান্তরিত করা হল। তারকা ক্রিকেটারের পাঁজর থেকে রক্তরক্ষণ হচ্ছে বলেই জানা গিয়েছে। ফলে আগামী সাত দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে লাগে শ্রেয়সের। মাঠে ছুটে আসেন মেডিকেল টিমের সদস্যরা।  সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইসিইউ-তেই রয়েছেন শ্রেয়সের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, শ্রেয়স গত কয়েকদিন ধরেই হাসপাতালে রয়েছেন। রিপোর্টে এসেছে, তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তাঁকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। চেষ্টা করা হচ্ছে রক্তক্ষণের ফলে যাতে ওর সংক্রমণ  না হয়। বোর্ড এবং মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে চাইছে না। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের(BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের সদস্যরা অস্ট্রেলিয়া এবং  ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন :ইন্দোরের ঘটনায় ভুল ক্রিকেটারদের! কৈলাসের মন্তব্যের তীব্র সমালোচনা তৃণমূলের

আপাতত সামনে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ওডিআই দলের সহ-অধিনায়ক হলেও টি-টোয়েন্টি দলে নেই শ্রেয়স। তবে আপাতত সাত দিন সিডনির হাসপাতালেই থাকতে হবে শ্রেয়সকে। তার পর দেশে ফিরতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে শ্রেয়সের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শ্রেয়সকে দেখতে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাঁর বাবা-মা। সন্তো।ষ আইয়ার এবং রোহিনী আইয়ার কঠিন সময়ে ছেলের পাশে থাকতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন। দ্রুত ভিসার আবেদন করেছেন তারা।

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: ভূমি ও প্রাণিসম্পদ দফতরে নতুন সচিব 

রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ভূমি ও ভূমিসংস্কার এবং প্রাণিসম্পদ উন্নয়ন— এই দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব...

হাইকোর্টের সুপারিশে মান্যতা, কলকাতার নতুন শেরিফ চিত্রপরিচালক গৌতম ঘোষ

কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। নবান্ন সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের সুপারিশ এবং...

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...