Sunday, April 19, 2026

আপাতত বিপন্মুক্ত, দিনভর উদ্বেগের পর অবশেষে শ্রেয়সকে নিয়ে স্বস্তি

Date:

Share post:

শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer)  উদ্বেগের অবসান হল। আইসিইইউ(ICU) থেকে বের করে আনা হয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ’ জানিয়েছে, শ্রেয়স আপাতত বিপন্মুক্ত।

মাঠে সজোরে ধাক্কা খাওয়ার জন্যই রক্তক্ষরণ হয়েছে বলে মনে করা হয়েছে। শ্রেয়সের পাশে থাকার জন্য বোর্ডের তরফে চিকিৎসক রিজওয়ান খানকে রেখে দেওয়া হয়েছে। বাকি দল ক্যানবেরায় চলে গিয়েছে। সোমবার সকালে আইসিইউতে দেওয়া হয় শ্রেয়সকে।

শ্রেয়স সিডনির হাসপাতালেই এখনও ভর্তি রয়েছেন । তাঁকে কবে ছাড়া হবে, সেটা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি । তবে চিকিৎসকেরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন । আইসিইউতেই রাখা হয়েছে মুম্বইয়ের তারকা ক্রিকেটারকে । তবে শ্রেয়স স্থিতিশীল । তাঁকে নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা ।

টিমের ডাক্তার রিজওয়ান সর্বত্র তাঁর পাশে আছে। কয়েকজন স্থানীয় বন্ধুও শ্রেয়সের সঙ্গে আছে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে‌,‌ পরিবারের একজন মুম্বই থেকে সিডনি উড়ে যাবে। সপ্তাহান্তে পরিবারের লোকেরা ভিসার আবেদন করতে পারেনি, তাই প্রক্রিয়ার কিছুটা দেরি হয়।

অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময় শ্রেয়স ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং তাঁর বাঁদিকের পাঁজরে গুরুতর আঘাত লাগে ।

 

 

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...