Saturday, April 18, 2026

বাংলায় SIR হলেও বিজেপিকে পঞ্চাশে নামাব! চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বাংলায় SIR হলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়বে। বিজেপিকে পঞ্চাশে নীচে নামাব! মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে চ্যালেঞ্জ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

SIR নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ”বিজেপি বলছে, এসআইআর হলে তৃণমূল হেরে যাবে। বিজেপির বুকে পাটা থাকলে চ্যালেঞ্জ একসেপ্ট করুক। SIR হওয়ার পরও তৃণমূলের যা ভোটের আসন ছিল একুশে তা একটা হলেও বাড়াব। কমার জায়গায় নেই। বিজেপিকে পঞ্চাশে নামাব। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিন। আর এসআইআর হওয়ার পর যদি হারে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে বলুন, আমরা দুলক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব। নাহলে আপনারা যা বলবেন তাই করব। অ্যাকসেপ্ট করুন পারবেন? ক্ষমতা আছে?”

বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে এক তিরে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “যারা বলছে বাংলায় এসআইআর হলে নাকি তৃণমূলের ভোট ব্যাঙ্ক ধসে যাবে, তাদের চ্যালেঞ্জ করে একথা বলছি। পরিষ্কার করে এটাও বলছি, এসআইআর এর নামে বাংলা থেকে একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে দিল্লিতে কমিশনের অফিসে লাখো মানুষের বিক্ষোভ হবে। ২০২৩ সালের অক্টোবরে ট্রেলার দেখিয়েছিলাম, এবার পুরো সিনেমাটা দেখাব।”
আরও খবরউত্তর-পূর্বের একমাত্র বাংলাতেই SIR, পিছনের দরজা দিয়ে NRC-র চক্রান্ত! তীব্র আক্রমণ অভিষেকের

তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “এই এনআরসি করছেন অমিত শাহ, আর এসআইআর করার চক্রান্ত করেছেন জ্ঞানেশ কুমার। ছমাস আগে সহকর্মী ছিলেন অমিত শাহের। আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন, তৃণমূল পালায় না। বাংলায় এখনও দুটো উপনির্বাচন হয়নি। কেন করাচ্ছেন না? বিহারের সঙ্গে করাতেই পারতেন। আসলে করতে পারবেন না। কারণ, জানেন তৃণমূল জিতবে। আপনাদের ভয় মানুষ ভোট দেবে না। ৩০৩ থেকে ২৪০ এ নেমেছেন। আগে তো জল-কল-রাস্তা বন্ধ করতেন এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এবার ১০০-তে নামবে (লোকসভায়)”।

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...