Thursday, June 11, 2026

অস্ট্রেলিয়ার বৃষ্টিতে দীপ্তিমান সূর্য, আশঙ্কা সত্যি করে ভেস্তে গেল ম্যাচ

Date:

Share post:

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (1st T 20 match between Ind vs Aus) টস হেরে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিল টিম ইন্ডিয়া। প্রথম বল থেকেই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ব্যাট চালাতে শুরু করলে বড় রানের ইনিংসের আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা। মাঝে দু একবার অবশ্য সমস্যায় পড়তে হয়েছিল তরুণ ব্যাটারকে। অবশেষে চতুর্থ ওভারে নাথান এলিসের বলে উইকেট হারাতে হয় তরুণ তুর্কিকে। অভিষেকের সংগ্রহ ১৪ বল খেলে ১৯ রান। এরপর তিন নম্বরে যখন ব্যাট করতে নামছেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন অবশ্য সেসবের দিকে আমল দেননি। নিজের ভিন্টেজ মেজাজে ব্যাট করতে ব্যস্ত ছিলেন। তাই বুধবারের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সবথেকে বড় প্রাপ্তি উজ্জ্বল সূর্যের (SKY) ফর্মে ফেরা।

শেষ ১১ ইনিংসে মাত্র ১০০ রান করেছিলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। অজি বোলিংয়ের বিরুদ্ধে তাঁর স্বভাব সিদ্ধ কামব্যাক হবে কিনা তা ঘিরে একটা আগ্রহ তৈরি হয়েছিল। সমলোচকদের জবাব দিলেন অধিনায়ক। বৃষ্টি বারবার খেলা থামিয়েছে বটে, কিন্তু সূর্যর ছন্দের ব্যাঘাত ঘটাতে পারেনি। মন্থর গতিতে ব্যাটিং শুরু করেও নিজের আগ্রাসী মেজাজ ধরতে বেশি সময় নেননি। তবে ‘সব ভালো যার শেষ ভালো’ অবস্থাটা অবশ্য এদিন হল না। কারণ আবহাওয়ার অসহযোগিতা। প্রথমে পঞ্চম ওভারে এবং পরবর্তীতে নবম ওভারের পর সেই যে বৃষ্টি চরম আকার নিল, শেষমেষ ম্যাচটাই ভেস্তে গেল। ৯.৪ ওভার ভারত ব্যাট করার পর ঝেঁপে বৃষ্টি শুরু হওয়ায় আর ম্যাচ শুরু করা যায়নি। ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। ২০ বলে ৩৭ রান করেন শুভমন গিল (Subhman Gill)। তবে ম্যাচ ভেস্তে গেলেও এদিন আন্তর্জাতিক টি-২০তে ১৫০টি ছক্কা মারার রেকর্ড গড়েন স্কাই (SKY)।

 

Related articles

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...